লায়ন্স ফাউন্ডেশনের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের নতুন পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার আগারগাঁওয়ে ফাউন্ডেশনের মিলনায়তনে কাউন্সিলের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
দুই বছর মেয়াদি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেজাউল হক। ফাস্ট ও সেকেন্ড ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, যথাক্রমে দেওয়ান নাসিরুল হক ও নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে মো. জাফর ইকবাল ও কোষাধ্যক্ষ পদে মো. শাজাহান নির্বাচিত হয়েছেন।
নতুন এই কমিটি সমাজে সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় সবার সহযোগিতা চেয়েছেন।
কমিটি গঠন অনুষ্ঠানে লায়ন্সের আন্তর্জাতিক পরিচালক কাজি আকরাম উদ্দিন আহমেদ, সাবেক আন্তর্জাতিক পরিচালক শেখ কবির হোসেন ও কাউন্সিল চেয়ারম্যান এরশাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।