লায়ন্সের জেলা গভর্নর লায়ন এম কে বাশার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লায়ন্সের জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন এম কে বাশার। গত ২৯ ও ৩০ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ এ২, বাংলাদেশের দুই দিনব্যাপী ২১তম বার্ষিক কনভেনশনে তাঁকে এ পদের জন্য নির্বাচিত করা হয়।
লায়ন এম কে বাশারের প্রতিষ্ঠিত বিএসবি ফাউন্ডেশন ক্যামব্রিয়ান কলেজ, কিংস কলেজ, মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, উইনসাম স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার, ক্যামব্রিয়ান কলেজ অব এভিয়েশন, ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার ও মাদরাসাতু সালেহা খাতুন পরিচালনা করে থাকে।
বার্ষিক ওই কনভেনশনে সৃষ্টি শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা লায়ন শরিফুল ইসলামকে প্রথম ভাইস জেলা গভর্নর ও সমাজসেবী লায়ন হাবিবা হাসানকে দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি।