লায়লা সভাপতি ও গিয়াস সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সাংসদ লায়লা সিদ্দিকী ও সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন খান ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০১৪-১৫ সালের দ্বিবার্ষিক নির্বাচনে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১৯১২ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম সমিতির প্রথম নারী সভাপতি হলেন তিনি। সদস্যদের ভোটে সমিতির ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠনের রীতি থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবার লায়লা-গিয়াস পরিষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাবেক তথ্যসচিব দিদারুল আনোয়ার। কমিশনের অপর দুই সদস্য ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী ও শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী। গত সোমবার রাজধানীর তোপখানা রোডে সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন হয়।
সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যান্যের মধ্যে সহসভাপতি পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবদুল করিম, দীপক কান্তি চৌধুরী, মুহাম্মদ মারুফ শাহ চৌধুরী, সুলতান মাহমুদ ও মোজাম্মেল হক চৌধুরী; যুগ্ম সম্পাদক পদে আবদুল মাবুদ ও শাহাদাত হোসেন চৌধুরী; সাংগঠনিক সম্পাদক পদে শফিকুর রহমান, অর্থ সম্পাদক পদে নাছির উদ্দিন নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।