লায়লা হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের কমিউনিকেশনস অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীরের মা লায়লা হোসেন (৭১) গতকাল রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে, দুই মেয়ে এবং আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব রাজধানীর ইস্টার্ন বনশ্রী অ্যাপার্টমেন্ট মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।