লিউকোমিয়ায় আক্রান্ত শান্তর পাশে দাঁড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেটির বয়স ১১। নাম শান্ত। এই বয়সেই লিউকোমিয়ায় আক্রান্ত হয়েছে সে। মরণব্যাধি শেষ করে দিচ্ছে তাকে। শান্ত বর্তমানে ঢাকার মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা কৃষ্ণ চক্রবর্তী একজন সবজিবেক্রেতা। নিজের যা ছিল তার সবই ছেলের চিকিৎসায় ব্যয় করে তিনি এখন নিঃস্ব। চিকিৎসকেরা বলেছেন, সুচিকিৎসা হলে তাকে বাঁচানো সম্ভব। তবে এর জন্য প্রায় আট লাখ টাকা দরকার। এই ব্যয় বহন করা কৃষ্ণ চক্রবর্তীর পক্ষে সম্ভব নয়। তাই তিনি সমাজের হূদয়বান মানুষের সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: শুভ চক্রবর্তী, ডাচ্-বাংলা ব্যাংক, হিসাব নম্বর-১১৫১০১২৯৯৭৫৭, মিরপুর-১ শাখা, ঢাকা। মুঠোফোন-০১৬৭১৫৭৯৪৩০। বিজ্ঞপ্তি।