লিখিত অভিযোগ দেওয়ার চার দিন পরও মামলা নেয়নি ধামরাই থানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি হামলার ঘটনায় ঢাকার ধামরাই থানায় লিখিত অভিযোগ দেওয়ার চার দিন পরও তা মামলা হিসেবে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ হামলার ঘটনায় জড়িত তিনজনকে আটকের পর ছেড়েও দেওয়া হয়েছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত বৃহস্পতিবার ধামরাই উপজেলার ভাবনহাটি গ্রামের আউলাদ হোসেনের একটি ছাগল প্রতিবেশী আলতাফ হোসেনের জমির ফসল খায়। আলতাফের ভাইয়ের স্ত্রী রোজিনা আক্তার ছাগলটি ধরে নিয়ে যান। ওই দিন সন্ধ্যায় আউলাদ হোসেনের স্ত্রী ছাগলটি আনতে গেলে রোজিনা তাঁকে গালাগাল করেন। এতে ক্ষুব্ধ হয়ে আউলাদ হোসেন ওই দিন রাত ১০টার দিকে লোকজন নিয়ে আলতাফের পরিবারের ওপর হামলা চালান। এতে নয়জন আহত হন।ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মঞ্জুর মোর্শেদ বলেন, মামলা তালিকাভুক্ত না হওয়ায় তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর হোসেন বলেন, অভিযোগ দেওয়ার পরও মামলা না করার কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।