প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক শিক্ষার জন্য মুক্তিযোদ্ধা কোটায় ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৬’-এর লিখিত পরীক্ষা হবে ২৯ অক্টোবর। বেলা ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত তিন পার্বত্য জেলা বাদে বাকি ৬১ জেলায় একযোগে হবে এই পরীক্ষা। গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ অক্টোবর থেকে এ বিষয়ে প্রার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানো হবে এবং ২২ অক্টোবর থেকে প্রার্থীরা নিজ প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। নিজস্ব প্রতিবেদক