লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের ২০১৭ সালের সার্জেন্ট পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করা হয়েছে। গতকাল রোববার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০, ১১ ও ১২ মার্চ তারিখের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের খবর জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশোধিত সময়সূচি অনুযায়ী ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন ২৭ মার্চ বেলা ২টা থেকে ৫টা, সাধারণ জ্ঞান ও পাটিগণিত ২৮ মার্চ বেলা ২টা থেকে ৫টা এবং মনস্তত্ত্ব ২৯ মার্চ বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। নিজস্ব প্রতিবেদক