প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ে লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে গতকাল রোববার রাজধানীর শাহবাগে এক ঘণ্টার অবস্থান ধর্মঘট এবং পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীরা। এর আগে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাঁরা। ১৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এবং বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পৃথক দুটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা জানান, গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় এ ধরনের মানসিক ও শারীরিক চাপ দেওয়া গ্রহণযোগ্য নয়। তাই প্রতিদিন একটি করে পরীক্ষা নিতে হবে।