লিচু ও আমের মৌসুমে হরতাল না দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিচু ও আমের মৌসুমে হরতাল না দেওয়ার দাবি জানিয়েছেন লিচুচাষিরা। গত শনিবার পাবনার ঈশ্বরদীর মিরকামারী গ্রামে অনুষ্ঠিত লিচুমেলায় তাঁরা এ দাবি জানান।পাবনা জেলা কৃষিপণ্য জনপণ্য কমিশন, ঈশ্বরদী হূদয়ে মাটি ও মানুষ কৃষক সমবায় সমিতি এবং বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতি এই মেলার আয়োজন করে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে ৩০০ লিচুচাষি অংশ নেন। মেলায় চাষিরা তাঁদের বাগানে উৎপাদিত বিভিন্ন জাতের লিচু প্রদর্শন করেন। বিকেলে মেলা পরিদর্শন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মেলায় লিচুচাষিরা সরকারি উদ্যোগে ঈশ্বরদীতে পূর্ণাঙ্গ লিচু গবেষণাগার, লিচু চাষ প্রশিক্ষণকেন্দ্র, একটি হিমাগার নির্মাণসহ বিভিন্ন দাবি জানান।বিকেলে অনুষ্ঠিত হয় লিচুচাষি সমাবেশ। এতে বক্তব্য দেন হাসানুল হক ইনু, পাবনা জেলা পরিষদের প্রশাসক সাইদুল ইসলাম প্রমুখ। সমাবেশে তথ্যমন্ত্রী বলেন, ঈশ্বরদীতে লিচুবিপ্লব শুরু হয়েছে। মহাজোট সরকার কৃষকের উৎপাদিত ফল লিচু বাঁচানোর চিন্তা করছে আর বিএনপি-জামায়াত কৃষকের ক্ষতি করার জন্য হরতাল পালন করে যাচ্ছে।