লিচু ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেট এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত ১১ হাজার লিচু নষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ এ সময় লিচু বিক্রেতা আবদুস সাত্তারকে (৩৪) এক মাসের সশ্রম কারাদণ্ড দেন নির্বাহী হাকিম আজিজুর রহমান৷ তিনি জানান, আদালত সাত্তারের দোকানে লিচুতে ফরমালিনের অস্তিত্ব পান৷ পরে লিচুগুলো নষ্ট করা হয়৷