লিজেন্ড দল বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএইউএসটি) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর সেনানিবাসের দুই ইস্ট বেঙ্গল মাঠে অনুষ্ঠিত ওই খেলায় রাইজিং লিজেন্ড দল টারবো দলকে সাত রানে হারিয়ে দেয়। গত ৪ এপ্রিল প্রতিযোগিতা শুরু হয়। বিএইউএসটি তিনটি বিভাগ এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একটি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্য সিরিজ হয়েছেন লিজেন্ড দলের তানভীর। বিএইউএসটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল হোসেন বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।