লিটন দাসকে সংবর্ধনা দিল দিনাজপুরবাসী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের উইকেটকিপার ও ব্যাটসম্যান লিটন কুমার দাসকে বিপুল সংবর্ধনা দিয়েছে দিনাজপুরবাসী। গতকাল শুক্রবার বিকেলে দিনাজপুর বড় ময়দান ক্রীড়াপল্লিতে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এ সংবর্ধনার আয়োজন করলেও লিটন দাসের নিজ ক্লাব ‘প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টার’, জেলা ক্রীড়া সংস্থা, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠন লিটন দাসকে সংবর্ধনা জানাতে আসেন। জেলা ্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজবের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সুব্রত মজুমদার, প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের প্রধান কোচ আবু সামাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সেতা জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন।