লিটন হত্যার বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে লিটন হালদার হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার দুপুর ১২টায় টঙ্গিবাড়ীর হাটকান থেকে ট্রাকে করে শতাধিক নারী-পুরুষ এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে।মানববন্ধনে অভিযোগ করা হয়, গত ২২ ফেব্রুয়ারি লিটনকে মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকায় তাঁর শ্যালিকার স্বামীর বাড়িতে বিষ খাইয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন সদর থানায় অভিযোগ দাখিল করলেও পুলিশ অপমৃত্যুর মামলা করে। এরপর এলাকাবাসী আসামিদের গ্রেপ্তারের দাবিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি দেয়।মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবুল বাশার বলেন, এলাকাবাসীর বক্তব্য সঠিক নয়। পুলিশ সঠিক প্রক্রিয়ায় কাজ করেছে।