প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের সার্কিট হাউস পাড়ায় প্রাচ্যসংঘ প্রাঙ্গণে দুই দিনব্যাপী পঞ্চম জাতীয় লিটল ম্যাগাজিন মেলা গতকাল শনিবার শেষ হয়েছে। গতকাল সকালে প্রথম অধিবেশনে ছোটকাগজ সম্পাদনা, প্রকাশনা ও বিপণনবিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আহমাদ মাযহারের সভাপতিত্বে এতে আলোচক হিসেবে ছিলেন লোক পত্রিকার সম্পাদক অনিকেত শামীম, ভারতের কারুভাস পত্রিকার সম্পাদক মানসী কীর্তনীয়া প্রমুখ। বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভারতের প্রথমত সময় পত্রিকার সম্পাদক দেবাশীষ রায়ের সভাপতিত্বে একুশ শতকে ছোটকাগজ নিয়ে আলোচনা করেন প্রাচ্য পত্রিকার সম্পাদক বেনজীন খান, কবি সৈকত হাবিব প্রমুখ।