লিটল স্টার জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম আলো-ডিএসএ ক্রিকেট লিগের একটি খেলায় লিটল স্টার ক্রিকেট ক্লাব সৈয়দপুর এসেক্স ক্রিকেট ক্লাব সৈয়দপুরকে পাঁচ উইকেটে হারিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে এসেক্স ক্রিকেট ক্লাব ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে লিটল স্টার ক্রিকেট ক্লাব ৪১.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এসেক্স ক্রিকেট ক্লাবের শাওন ১০৬ বলে সেঞ্চুরি করেন। তিনি ১১৩ বলে ১১১ রান সংগ্রহ করেন এবং ১০ ওভার বল করে ৩৫ রান দিয়ে একটি মেডেন দেন ও দুটি উইকেট নেন। নীলফামারী প্রতিনিধি|