লিটল স্টার জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে প্রথম আলো-ডিএসএ ক্রিকেট লিগের এক খেলায় গতকাল শনিবার লিটল স্টার ক্রিকেট ক্লাব ন্যাশনাল ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে। নীলফামারী জেলা স্টেডিয়ামে ওই খেলা হয়। প্রথমে ব্যাট করতে নেমে সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাব ২৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে লিটল স্টার ক্রিকেট ক্লাব ১৭.২ ওভারে চার উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আগামীকাল প্রথম সেমিফাইনালে অরুণ দ্যুতি ক্রিকেট ক্লাব নীলফামারী লিটল স্টার ক্রিকেট ক্লাব সৈয়দপুরের মুখোমুখি হবে।