লিথুয়ানিয়ার অনারারি কনসাল হলেন মিশাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটপী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মিশাল আলী রিপাবলিক অব লিথুয়ানিয়ার অনারারি কনসাল নিযুক্ত হয়েছেন। গত বছরের ২৭ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।মিশাল আলী যুক্তরাষ্ট্রের ওহাইওর ওবারলিন কলেজ থেকে অর্থনীতি ও ইতিহাস বিষয়ে স্নাতক এবং অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে এমবিএ করেন। মিশাল আলীর বাবা সাংসদ রেজা আলী বিটপী গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। বিজ্ঞপ্তি।