লিপআইস-প্রেমীরা মাতলেন ভালোবাসার উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিপআইস-প্রেমীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল রোহ্তোর জনপ্রিয় লিপকেয়ার ব্র্যান্ড, লিপআইস আয়োজিত স্মাইল অন ট্যুরের ভ্যালেন্টাইনস ডে গালা সেরেমনি। এই ‘স্মাইল অন’ ট্যুরটি শুরু হয়েছিল গত ১৭ জানুয়ারি। ট্যুরটির থিম ছিল, ‘তোমার প্রিয় মানুষকে উইশ করো এবং তাদের মুখে হাসি ফোটাও’। ট্যুরটি মাসব্যাপী চলার পর সফলভাবে শেষ হয় গত ১৪ ফেব্রুয়ারিতে, ভ্যালেন্টাইনস ডে গালা সেরেমনির মাধ্যমে! আনন্দপূর্ণ এ অনুষ্ঠানটির উপস্থাপনা করেন মডেল এবং লিপআইসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মারিয়া নুর। লিপআইস স্মাইল অন ট্যুরের অনগ্রাউন্ড (শপিংমল, সুপারশপ, ইউনিভার্সিটি এবং করপোরেট হাউস) এবং ডিজিটাল (লিপআইসের ফেসবুক পেজ) ক্যাম্পেইনে অংশ নিয়ে বিজয়ী হওয়া ৩০ জন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন লিপআইসের জেনারেল ম্যানেজার শিন কিকুচি, ম্যানেজিং ডিরেক্টর কেন আরাই, ব্র্যান্ড ম্যানেজার গ্লোরিয়া বাড়ইসহ রোহ্তো মেনথোলেটাম বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।