লিফট মেরামতের সময় লা ভিঞ্চি হোটেলে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে গতকাল সোমবার লা ভিঞ্চি হোটেলে লিফট মেরামত করতে গিয়ে আক্তারুজ্জামান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পল্লবীর ‘ট্রপিকাল ভার্টিকাল মুভারস’ নামের একটি প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী ছিলেন। মেরামতকাজের জন্য প্রতিষ্ঠানটি লা ভিঞ্চি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ।
হোটেলের কর্মচারী ও প্রত্যক্ষদর্শী আমির হোসেন সাংবাদিকদের বলেন, গতকাল রাত পৌনে আটটার দিকে হোটেলের লিফটে লিটন, মিজান ও আরমান কাজ করছিলেন। নিচে কাজ করছিলেন আক্তারুজ্জামান। হঠাত্ লিফটটি ওই তিনজনকে নিয়ে দ্রুত নিচে নেমে এসে আক্তারুজ্জামানকে চাপা দেয়। আহত হন লিফটে থাকা তিনজন।