লিফটে আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিফটে কয়েক মিনিট থাকলেই তো দম বন্ধ হয়ে আসার কথা। সেখানে পাক্কা দুই ঘণ্টা আটকে ছিলেন নেমানিয়া ভিদিচ! সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার এখন খেলেন ইন্টার মিলানে। নতুন শহরে নিজের অ্যাপার্টমেন্ট থেকে নামতে গিয়েই আটকা পড়ে যান লিফটে। তাই বলে উদ্ধার পেতে দুই ঘণ্টা লাগবে কেন? কপালটাই আসলে খারাপ ভিদিচের, দিনটা ছিল সরকারি ছুটির দিন। টেকনিশিয়ান জোগাড় করতেই তাই গলদঘর্ম হয়ে যেতে হয়েছে অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষের। শেষ পর্যন্ত ভিদিচ বের হতে পেরেছেন, কিন্তু লম্বা সময় অবরুদ্ধ থাকতে হয়েছে। ছুটির দিনে কোথায় একটু আয়েশ করে কাটাবেন, তা নয় সেটি কাটল আতঙ্কের মধ্যে! মিরর