লিফটে আটকে গেলেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল সোমবার বিকেল চারটার দিকে বাংলাদেশ সচিবালয়ে একটি ভবনের লিফটে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লিফটের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, সচিবালয়ের নিজের দপ্তর থেকে বের হয়ে লিফটে উঠে চারতলা থেকে তিনতলা পর্যন্ত নামতেই তিনি লিফটে আটকে যান। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা করেও মন্ত্রীকে বের করতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। স্বাস্থ্যমন্ত্রী লিফটের ভেতরে প্রায় আধঘণ্টা আটকা ছিলেন। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, মন্ত্রীসহ সাতজন লিফটে আটকা পড়েছিলেন। নিজস্ব প্রতিবেদক