লিফটের তার ছিঁড়ে কয়েকজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিজয়নগরে একটি ভবনের লিফটের তার ছিঁড়ে গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, সন্ধ্যার দিকে বিজয়নগরের পানির ট্যাংকের পাশে একটি ১৭ তলা ভবনে লিফট ছিঁড়ে যায়। লিফটটিতে বেশ কয়েকজন ছিলেন। তবে কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে তাঁদের তিনটি ইউনিট উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে গেছে।