লিফলেট বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে ডাকাতদের হাত থেকে যাত্রীদের রক্ষা করার জন্য জেলা পুলিশ প্রশাসন জনসচেতনতামূলক লিফলেট বিতরণ শুরু করেছে। গতকাল দুপুর থেকে কুমিল্লা নগর ও মহাসড়কের বিভিন্ন স্থানে ওই লিফলেট বিতরণ করা হয়। এতে মহাসড়কে ডাকাতির কিছু কারণ উল্লেখ করা হয়। একই সঙ্গে ডাকাতদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয় কী তার দিকনির্দেশনা দেওয়া হয়।