লিফলেট বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তি ও উন্নয়নের জন্য জঙ্গি সঙ্গী বর্জন ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা নগরে লিফলেট বিতরণ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের (ইনু-শিরিন) নেতা-কর্মীরা। বিকেল চারটায় নগরের কান্দিরপাড়, বাদুড়তলা, ঝাউতলা, পুলিশ লাইনস ও মনোহরপুর এলাকায় দুই হাজার লিফলেট বিতরণ করা হয়। জাসদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই লিফলেট বিতরণ করা হয়। জেলা জাসদের সহসভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক কাজী সাইমুল হক, দপ্তর সম্পাদক শরীফ আহমেদ অলি ও বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনিরুল ইসলাম ওই লিফলেট বিতরণ করেন।