লিবিয়া থেকে আরও এক হাজার ২১০ জন দেশে ফিরেছেন
লিবিয়া থেকে গতকাল শনিবার আরও এক হাজার ২১০ জন দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে তাঁরা দেশে ফেরেন।আইওএমের বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর গতকাল প্রথম আলোকে বলেন, শনিবার সকালে দুটি এবং সন্ধ্যায় তিনটি ফ্লাইটে তাঁরা দেশে ফিরে আসেন। এর আগে গত শুক্রবার ৭২৪ জন এবং বৃহস্পতিবার দুই হাজার সাতজন দেশে ফেরেন।আসিফ মুনীর জানান, ১ থেকে ১১ মার্চ পর্যন্ত মোট সাত হাজার ১৩৩ জন বাংলাদেশি আইওএমের সহায়তায় দেশে ফিরেছেন। এর মধ্যে তিউনিসিয়ার সীমান্ত থেকে পাঁচ হাজার ২৩৪ এবং মিসর সীমান্ত থেকে এক হাজার ৮৯৯ জন দেশে ফেরত আসে। আর ১২ থেকে ২২ মার্চের মধ্যে আসবেন ১৯ হাজার ৮০৮ জন। এই ১০ দিনে প্রতিদিন গড়ে দুই হাজার লোক আসবেন বলে তিনি উল্লেখ করেন।বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক্রবলেছেন, লিবিয়ায় আটকে পড়া্রবাংলাদেশিদের দেশে প্রত্যাবর্তন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। লিবিয়ার সংকটকালে সেখানে অবস্থানরত্রবাংলাদেশিদের নিরাপত্তা এবং পার্শ্ববর্তী দেশের শরণার্থী ক্যাম্পে তাঁদের পরিচর্যা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সরকার সার্বক্ষণিকভাবে তাঁদের খোঁজ-খবর রাখছে। এ্রব্যাপারে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সঙ্গ্রেবাংলাদেশ সরকার নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে।গতকাল বিকেলে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে স্থাপিত লিবিয়া-প্রত্যাগত অভিবাসীদের স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা্রবলেন।৭ মার্চ থেকে স্থাপিত এই কেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। এখানে প্রয়োজনীয় ওষুধ, হুইল চেয়ার, একটি অ্যাম্বুলেন্সসহ সংকটাপন্ন রোগীদের প্রাথমিক চিকিৎ সা দিতে একটি বিশেষ শয্যার্রব্যবস্থা করা হয়েছে।