লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ৫০ বাংলাদেশি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমধ্যসাগরে ৫০ বাংলাদেশিসহ ২৬৯ জন তিউনিসিয়ার কোস্টগার্ডের হাতে আটক হয়েছেন। তাঁদের তিউনিসিয়ার একটি দ্বীপে আটক রাখা হয়েছে। ওই ব্যক্তিরা লিবিয়া থেকে অবৈধভাবে নৌকায় করে ভূমধ্যসাগর পেরিয়ে ইতালি যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী প্রথম আলোকে জানান, তিনি আজই (সোমবার) তিউনিসিয়ায় আটক ৫০ বাংলাদেশির সঙ্গে দেখা করে লিবিয়ায় ফিরেছেন। এই ৫০ জনসহ মোট ২৬৯ জন নৌকায় করে ইতালি যাচ্ছিলেন। ৪ জুন তাঁরা আটক হন৷ আটক বাংলাদেশিদের নাম-পরিচয় খুব শিগগির ঢাকায় পাঠানো হবে।