লিবিয়া থেকে ফিরলেন ৪৩ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্থিতিশীল পরিস্থিতির কারণে লিবিয়া থেকে গতকাল বৃহস্পতিবার ৪৩ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। তাঁরা সবাই লিবিয়ার বেনগাজির হুন্দাই কোম্পানিতে চাকরি করতেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার গতকাল বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, লিবিয়ায় বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সে কারণেই নিরাপত্তার কথা বিবেচনা করে হুন্দাই কোম্পানি ৪৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে।
তবে ফিরে আসা বাংলাদেশিরা জানিয়েছেন, ওই কোম্পানিতে ২০০ বাংলাদেশি চাকরি করতেন। অন্যরা ফেরত না এসে পালিয়ে গেছেন।
কয়েক মাস ধরে লিবিয়ায় ইসলামপন্থী ও ন্যাশনাল আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। দুই পক্ষই ভারী আগ্নেয়াস্ত্র, স্বল্পপাল্লার মিসাইল নিয়ে যুদ্ধ করছে। প্রায়ই এসব গুলি ও মিসাইল লক্ষ্যচ্যুত হয়ে সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে।