লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো ২৪ বাংলাদেশিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারের শিকার হওয়া ২৭ বাংলাদেশিকে লিবিয়া থেকে গতকাল বুধবার দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে ১০ ব্যক্তিকে উদ্ধার করেছে র্যা ব। এসব ঘটনায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে র্যা ব।
গতকাল কারওয়ান বাজারে র্যা বের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যা ব-৩-এর পরিচালক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এসব তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র প্রলোভন দেখিয়ে সম্প্রতি ২৭ বাংলাদেশিকে লিবিয়ায় পাঠায়। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে চক্রের সদস্যরা তাঁদের জিম্মি করে অত্যাচার করেন। নির্যাতিত ব্যক্তিদের দিয়ে বাংলাদেশে স্বজনদের কাছে মুক্তিপণ চাওয়ান তাঁরা। সেখান থেকে তাঁদের নৌপথে ইতালি নিয়ে যাওয়ার সময় লিবিয়ার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। অনুপ্রবেশের দায়ে লিবিয়ার কারাগারে ছয় মাস জেল খাটেন তাঁরা। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তায় গতকাল সকালে টার্কিস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ভোরে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।
লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, র্যা ব-৩-এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ মার্চ মালিন্দা এয়ারলাইনসের একটি উড়োজাহাজে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ জন বাংলাদেশিকে উদ্ধার করে। তাঁদের কাছ থেকে পাসপোর্ট ও জাল ভিসা উদ্ধার করা হয়। এই ১০ ব্যক্তিকে স্বল্প মেয়াদের পর্যটক ভিসায় প্রথমে ইন্দোনেশিয়া ও পরে ট্রলারে করে মালয়েশিয়ায় পাচার করার কথা ছিল। উদ্ধার ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে রাজধানী থেকে মানবপাচার চক্রের ২৪ জনকে গ্রেপ্তার করে র্যা ব।