লিবিয়া থেকে ফিরেছেন আরও ২২৭২ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়া থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত আরও দুই হাজার ২৭২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ভাড়া করা সাতটি বিশেষ বিমানে তাঁরা দেশে আসেন।আইওএম বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, গতকাল দুপুর পর্যন্ত ছয়টি ফ্লাইটে এক হাজার ৭৬২ জন দেশে ফিরেছেন। সন্ধ্যা ছয়টায় আরেকটি ফ্লাইটে আসেন ৫১০ জন। রাতে আরও ফ্লাইট আছে। সব মিলিয়ে গতকাল তিন হাজার ৫০ জনের দেশে ফেরার কথা।পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত সব মিলিয়ে ২৩ হাজার ৭০১ জন বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন। এর মধ্যে তিন হাজার ২৮৭ জন কোম্পানির মাধ্যমে বা নিজ উদ্যোগে ফিরেছেন। বাকি ২০ হাজার ১৪১ জন ফিরেছেন আইওএমের মাধ্যমে।