লিবিয়াফেরত কর্মীদের পাঠানোর পরিকল্পনা হচ্ছে: শ্রমমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়া থেকে ফেরত আসা কয়েক হাজার কর্মীকে সেই দেশে আবার পাঠানোর পরিকল্পনা করছে সরকার। গতকাল রোববার শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই কথা জানান। খবর এএফপির।লিবিয়ায় গত ফেব্রুয়ারিতে গাদ্দাফিবিরোধী বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে গত নয় মাসে প্রায় ৩৬ হাজার বাংলাদেশি দেশে ফিরে আসে। শ্রমমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। দেশটির অর্থনীতি পুনর্গঠনে অনেক কর্মীর প্রয়োজন হবে। আশা করি, অল্প সময়ের মধ্যে দেশটিতে কয়েক হাজার কর্মী পাঠাতে পারব।’শ্রমমন্ত্রী জানান, লিবিয়ার অনেক প্রতিষ্ঠান বাংলাদেশি কর্মীদের আগের পদেই পুনর্বহাল করতে চায়।বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক সচিব জাফর আহমেদ খান বলেন, ‘লিবিয়া আমাদের জন্য বড় চাকরির বাজার হবে। ওই দেশে আমাদের কর্মীদের কাজের সুনাম রয়েছে।’