লিবিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গভীরভাবে লিবিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত ১৯৭৩ (২০১১) প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করছি। ওই প্রস্তাবে অবিলম্বে লিবিয়ায় অস্ত্রবিরতি এবং সহিংসতা অবসানের আহ্বান জানানো হয়েছে। খবর বাসসের।বিবৃতিতে বলা হয়, লিবিয়ার বেসামরিক নাগরিকদের এবং বেসামরিক এলাকাগুলোর নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাবকে আমরা স্বাগত জানাচ্ছি। এ ছাড়া বিবৃতিতে লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা ও শান্তিপূর্ণ উপায়ে লিবিয়ায় চলমান সংকট নিরসনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।