লিবিয়ায় নিহত দুই সহোদরের দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই সহোদরের মরদেহ গতকাল শুক্রবার বাদ জুমা গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুরে দাফন করা হয়েছে।
গত ২১ জুন লিবিয়ার বেনগাজি শহরের সামা লিবিয়া নামের একটি পানি বিশুদ্ধকরণ কারখানার আবাসিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন মিলন ছৈয়াল ও স্বপন ছৈয়াল নামের এই দুই ভাই। গতকাল ভোররাতে তুরস্ক এয়ারওয়েজের একটি বিমানযোগে তাঁদের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
গোসাইরহাটের দক্ষিণ কোদালপুর গ্রামের দরিদ্র কৃষক কুদ্দুস ছৈয়াল ছয় ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে ২০১০ সালে তাঁর ছোট ছেলে মিলন ছৈয়াল লিবিয়ায় পাড়ি জমান। এর দুই বছর পর ২০১২ সালে যান তাঁর বড় ছেলে স্বপন ছৈয়াল।