লিবিয়ায় বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই: মিজারুল কায়েস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়াতে একনায়ক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বহুজাতিক বাহিনীর চলমান হামলা সত্ত্বেও দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।গতকাল রোববার পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা আশা করছি, জাতিসংঘ লিবিয়ায় অবস্থানরত সব সাধারণ জনগণের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেবে। তবে দেশটিতে বর্তমান যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকদের আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।লিবিয়ায় চলমান হামলা সম্পর্কে জানতে চাইলে মিজারুল কায়েস বলেন, লিবিয়ায় গাদ্দাফিবিরোধী জাতিসংঘের অভিযানে পক্ষে-বিপক্ষে মত দেওয়ার সুযোগ বাংলাদেশের নেই। কারণ, বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নয়। তবে খুব অল্প সময়ের মধ্যে লিবিয়া শান্তিপূর্ণ অবস্থানে ফিরবে বলে আশা করে বাংলাদেশ।