লিভ টু আপিলের ওপর শুনানি রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের (আপিল অনুমতির আবেদন) ওপর রোববার শুনানি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, লিভ টু আপিল শুনানির দিন নির্ধারণের জন্য আরজি জানানো হয়েছে। আপিল বিভাগ রোববার শুনানির দিন ধার্য করেছেন। রাতে যোগাযোগ করা হলে এ মামলায় নিয়োজিত রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আনিসুল হক প্রথম আলোকে বলেন, লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকার দুই নম্বর ক্রমিকে রয়েছে। রোববার থেকে শুনানি শুরু হবে।