লিভন স্টাইল আইকনের গ্র্যান্ড ফিনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লিভন স্টাইল আইকন ২০১৪ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্প্রতি ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। গ্র্যান্ড ফিনালেতে ১২ জন প্রতিভাবান প্রতিযোগীর মধ্য থেকে বিচারকেরা অনলাইন ভোট, ব্যক্তিত্ব ও স্টাইলের ওপর ভিত্তি করে শ্রেষ্ঠ তিনজনকে বাছাই করেন। এতে চ্যাম্পিয়ন হন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিশাত তাবাসসুম মেধা। প্রথম রানারআপ হয়েছেন ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের গীতি আরা মীম এবং দ্বিতীয় রানারআপ নর্থ সাউথ ইউনিভার্সিটির আনিকা হোসেইন। বিজ্ঞপ্তি।