লিভার সিরোসিসে আক্রান্ত মেধাবী ছাত্র হিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী ছাত্র মো. তৌফিকুল ইসলাম হিমন (২৩) লিভার সিরোসিসে আক্রান্ত। এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি। গাইবান্ধা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত। তাঁর বাবা গাইবান্ধার থানাপাড়া নিবাসী মো. ছয়ফুল ইসলাম। চিকিৎসকেরা জানিয়েছেন, দুই মাসের মধ্যে তাঁর লিভার পরিবর্তন করতে হবে। এতে খরচ পড়বে প্রায় এক কোটি টাকা।

হিমনের বাবা বলেন, এত টাকা তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই ছেলেকে বাঁচাতে সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তার দিকে তাকিয়ে আছেন তাঁরা।

সহায়তা পাঠানোর ঠিকানা: মো. আলী মর্তুজা, হিসাব নম্বর-১৬৪.১০১.১১২২৪৮, ডাচ্‌-বাংলা ব্যাংক, মিরপুর-১০, ঢাকা অথবা মেসার্স ইসলাম ট্রেডার্স, হিসাব নম্বর-১৬১.৩৯০.১০২.১৩১৬, পূবালী ব্যাংক, গাইবান্ধা, অথবা ডাচ্‌-বাংলা মোবাইল ব্যাংক-০১৭১৬-৭২৭৭৬৮-০। বিজ্ঞপ্তি।