লিমন ও তার পরিবারকে সন্ত্রাসী বানাতে সরকার উঠেপড়ে লেগেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নিরীহ কলেজছাত্র লিমন ও তার পরিবারকে সন্ত্রাসী বানাতে সরকার উঠেপড়ে লেগেছে। কিন্তু সে চেষ্টা সফল হবে না। কারণ সারা দেশ লিমনের পাশে আছে।‘লিমন হোসেনের ওপর রাষ্ট্রীয় হয়রানি ও তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করার’ দাবিতে মানববন্ধন, পথনাটক, গণস্বাক্ষর কর্মসূচিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জমায়েতে বক্তারা এ কথা বলেন।গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এই ভিন্ন রকম প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে শিক্ষক, লেখক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জোট ‘সংক্ষুব্ধ নাগরিক সমাজ’।কর্মসূচি থেকে লিমনকে গুলিবর্ষণকারী র‌্যাব সদস্যদের শাস্তি দাবি করা হয়। একই সঙ্গে তার শিক্ষাজীবন ফিরিয়ে দেওয়া ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়।প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে যোগ দেন। তিনি বলেন, ‘লিমনের ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি একটি প্রতীক। দেশের মানুষ যে কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগছে, এই ঘটনা তা-ই ফুটিয়ে তোলে। আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলোর লিমনের বিষয়ে কিছু বলার সময় হয় না, তারা ব্যস্ত ক্ষমতায় যাওয়ার যুদ্ধে।’লিমনের ওপর গুলিবর্ষণকারী র‌্যাব সদস্যদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জাফরুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুুখ।এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশী কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসিম আখতার হোসাইন, মাহমুদা সুমন ও নাসরিন খন্দকার কর্মসূচিতে অংশ নেন।‘সংক্ষুব্ধ নাগরিক সমাজ’-এর আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদ ইমরান বলেন, লিমনের বিরুদ্ধে র‌্যাবের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত প্রতি শুক্রবার তাঁরা এ ধরনের প্রতিবাদী কর্মসূচি পালন করবেন।