লিমন বাঁচতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কোরেয়া গ্রামের খোরশেদ আলমের ছয় বছরের ছেলে লিমন। ২০০৯ সালে তার শরীরে থ্যালাসেমিয়া ধরা পড়ে। বর্তমানে সে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালের শিশু রোগবিশেষজ্ঞ আতিয়ার রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে জানানো হয়েছে, লিমনকে বাঁচাতে হলে সিঙ্গাপুরে নিতে হবে। এ জন্য ৪০ লাখ টাকা প্রয়োজন। ইতিমধ্যে তার চিকিৎসায় প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। লিমনের বাবা খোরশেদ আলমের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই প্রিয় সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: তাহমিনা আক্তার, হিসাব নম্বর: ৬৬২, উত্তরা ব্যাংক, রায়পুর শাখা, লক্ষ্মীপুর। বিজ্ঞপ্তি।