লিমনকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিমন
লিমন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) করা অস্ত্র মামলা থেকে ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক কিরণ শঙ্কর হালদার আজ সোমবার এ আদেশ দেন।
বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১-এ লিমনকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান। এর পরিপ্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দেন।
৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিমনের বিরুদ্ধে করা দুটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ১৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশ ঝালকাঠির জেলা প্রশাসকের কাছে পৌঁছায়। জেলা প্রশাসক মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা সরকারি কৌঁসুলি আব্দুল মান্নানকে অনুরোধ করেন। ২১ জুলাই সংশ্লিষ্ট আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন সরকারি কৌঁসুলি। ওই আবেদনের ওপর ভিত্তি করে আদালত আজ শুনানির তারিখ  ধার্য করেছিলেন।
২০১১ সালের ২৩ মার্চ লিমন র‌্যাবের গুলিতে পা হারান।