লিমনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যা বের গুলিতে পঙ্গু হওয়া ঝালকাঠির কলেজছাত্র লিমনকে সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান এ আদেশ দেন।লিমনের আইনজীবী নাসির উদ্দিন জানান, সরকারি কাজে বাধাদানের অভিযোগে র্যা বের করা মামলায় লিমনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র পর্যালোচনার জন্য গতকাল দিন ধার্য ছিল। লিমন তার মা হেনোয়ারা বেগম ও আইনজীবীদের সঙ্গে আদালতে হাজির হয়। বিচারক মামলার শুনানির জন্য ১২ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন। এদিকে লিমনকে গুলি করার অভিযোগে করা মামলা থেকে র্যা বের ছয় সদস্যকে অব্যাহতির বিরুদ্ধে লিমনের মায়ের নারাজি আবেদনের ওপর গতকাল শুনানি হয়। শুনানিতে লিমনের মায়ের পক্ষে আইনজীবী নাসির উদ্দিন, আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী মো. আবদুর রশীদ, নিনা গোস্বামী, ছালমা জাবিন ও মানিক আচার্য্য অংশ নেন। শুনানি শেষে নারাজি আবেদনের ওপর বিচারক কোনো আদেশ দেননি।গত ১৪ আগস্ট বরিশাল র্যা ব-৮-এর উপপরিচালক লুৎফর রহমানসহ ছয়জন র্যা ব সদস্যকে লিমনের মায়ের করা মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে রাজাপুর থানার পুলিশ। পুলিশের এই প্রতিবেদনের বিরুদ্ধে ৩০ আগস্ট হেনোয়ারা বেগম নারাজি আবেদন করেন। গত বছরের ২৩ মার্চ বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে র্যা বের গুলিতে আহত হয় এইচএসসি পরীক্ষার্থী লিমন। এরপর তার বিরুদ্ধে অস্ত্র আইনে ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে দুটি মামলা করে র্যা ব।