প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে মুখ্য বিচারিক হাকিমের পদ শূন্য থাকায় নির্ধারিত সপ্তম তারিখেও সরকারি কাজে বাধাদানের মামলা থেকে অব্যাহতি পাননি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে পঙ্গু হওয়া প্রাক্তন কলেজছাত্র লিমন হোসেন। গতকাল বুধবার এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মো. আরিফুজ্জামান। পরবর্তী শুনানি হবে আগামী ২৩ জুন।
সরকারি কৌঁসুলি আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, গত বছর জুলাইয়ে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম বদলি হয়ে যান। আজ পর্যন্ত ওই পদে কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি। ভারপ্রাপ্ত বিচারকের এখতিয়ার না থাকায় তিনি লিমনের অব্যাহতি আবেদনের শুনানি গ্রহণ করতে পারছেন না।
লিমনের আইনজীবী মানিক আচার্য প্রথম আলোকে জানান, ২০১১ সালের ২৩ মার্চ র্যাবের গুলিতে পা হারান ঝালকাঠির রাজাপুরের সে সময়ের কলেজছাত্র লিমন।