লিমনের ওপর হামলা মামলার প্রতিবাদে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাবের গুলিতে এক পা হারানো কলেজছাত্র লিমন হোসেনের ওপর হামলা-মামলার প্রতিবাদে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।সামাবেশে বক্তারা ঈদের দিন লিমন ও তার মায়ের ওপর র্যাবের তথ্যদাতা বলে পরিচিত ব্যক্তিদের হামলা এবং লিমনের মা ও তার ভাইয়ের নামে মিথ্যা হত্যা মামলা দায়েরের নিন্দা জানান। তাঁরা বলেন, এই হামলা-মামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক।