লিমনের ঘটনায় জড়িতদের বিচার দাবি প্রগতিশীল ছাত্রজোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে র‌্যাবের গুলিতে পঙ্গু লিমনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার এবং সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকার-সমর্থক সংগঠন ছাত্রলীগের ‘সন্ত্রাস, দখলদারি ও নৈরাজ্য’ বন্ধেরও দাবি জানিয়েছে তারা।গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের নেতারা এসব দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম শুভ বলেন, ‘নিরপরাধ কলেজছাত্রের ওপর র‌্যাবের এই সন্ত্রাসী আচরণ প্রকারান্তরে রাষ্ট্রীয় সন্ত্রাসেরই নামান্তর। সময় এসেছে এ নিপীড়ক বাহিনী এবং এর পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে একসঙ্গে লড়ার।’সংবাদ সম্মেলনে ১৬ মে লিমনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী সংহতি সমাবেশে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান, নবগঠিত বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আবদুর রউফ।