লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের অভিযোগে র্যাবের করা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহীদুল ইসলামের আদালত গত মঙ্গলবার ওই অভিযোগপত্র গ্রহণ করেন। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার কারণে আদালতে উপস্থিত ছিল না লিমন। শুধু জাহাঙ্গীর হোসেন নামের এক আসামি উপস্থিত ছিলেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক সন্ত্রাসী মোরসেদ জমাদ্দারসহ ছয় আসামির মালামাল জব্দের নির্দেশ দেন।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম গত বছরের ১ জুলাই ওই মামলার অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ২০১১ সালের ২৪ এপ্রিল তিনি লিমনের বিরুদ্ধে র্যাবের করা অস্ত্র মামলার অভিযোগপত্র দেন।
২০১১ সালের ২৩ মার্চ র্যাবের গুলিতে বাঁ পা হারায় লিমন।