লিমনের বিরুদ্ধে আরেক মামলায় অভিযোগপত্র আদালতেগৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পঙ্গু ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনসহ আট আসামির বিরুদ্ধে র‌্যাবেরই দায়ের করা সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহীদুল ইসলাম অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ছয় আসামির মালামাল ক্রোকের নির্দেশ দেন। ক্রোক আদেশের প্রতিবেদন পাওয়ার জন্য মামলার পরবর্তী তারিখ ৩০ মে ধার্য করেন আদালত।