লিমনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম, খুন ও রাষ্ট্রীয় সন্ত্রাসকে ‘না’ বলার আহ্বান জানিয়েছেন প্রগতিশীল ছাত্র জোটের নেতারা। কলেজছাত্র লিমন ও তার পরিবারের বিরুদ্ধে করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত সংহতি সমাবেশে ওই আহ্বান জানানো হয়।নগরের অশ্বিনী কুমার হল চত্বরে প্রগতিশীল ছাত্র জোট, বরিশাল জেলার আয়োজনে গত মঙ্গলবার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক মনীষা চক্রবর্তী।বক্তব্য দেন, বরিশাল বিভাগ উন্নয়ন ও সংরক্ষণ পরিষদের সদস্যসচিব মিজানুর রহমান, গণঐক্য বরিশাল জেলা সম্পাদক নূরুল ইসলাম, গণফোরাম বরিশাল জেলা আহ্বায়ক হিরণ কুমার দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) জেলা সদস্য হারুন অর রশীদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হাবিব প্রমুখ। বক্তারা বলেন, গত কয়েক মাসে গুম হয়েছে রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ অনেক সাধারণ মানুষ। এ ধারা অব্যাহত থাকলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে। তাই সময় এসেছে গুম, খুনসহ সব ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।