প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর মায়ের দায়ের করা মামলা টিকিয়ে রাখতে আদালতে করা রিভিশন আবেদনের ওপর গতকাল বুধবারও শুনানি হয়নি। রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করায় আদালত আগামী ২৭ নভেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।
লিমনের মায়ের আইনজীবী মানিক আচার্য্য জানান, আবেদনটি শুনানির জন্য গতকাল জেলা ও দায়রা জজ আদালতের কার্যতালিকায় ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আ. মান্নান সময় আবদেন করায় শুনানি হয়নি। জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ বকাউল আগামী ২৭ নভেম্বর শুনানরি দিন ধার্য্য করেছেন।
গত ১৯ মার্চ লিমনের মা রিভিশনটি দায়ের করেছিলেন। এ নিয়ে পাঁচবার রিভিশনের শুনানির তারিখ পেছাল। এর মধ্যে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের কারণে চারবার পিছিয়েছে।