লিয়ন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রাশেদুজ্জামান ওরফে লিয়ন (১৪) হত্যা মামলার প্রধান আসামি নাঈমকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। গতকাল বৃহস্পতিবার তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
স্কুলের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা যায়, হত্যার ২৫ দিন পরও এই ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি নাঈমকে ধরতে না পারায় লিয়নের বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিদ্যালয়ের ফটকের সামনে মানববন্ধন করেন। তাঁরা ওই কর্মসূচি থেকে নাঈমকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।