প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক ইনকিলাব-এর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি লিয়াকত আলী (৫২) গতকাল রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মানিকগঞ্জ প্রতিনিধি।